অটো গিয়ার গাড়ি চালানোর নিয়ম
![]() |
| "চিএঃ অটো গিয়ার গাড়ির গিয়ার লিভার পরিচিতি" |
আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভালো আছেন। ম্যানুয়াল গাড়ির তুলনায় অটো গিয়ার গাড়ি চালানো অনেক সহজ, কিন্তু এর কিছু নিয়ম না জানলে অবহেলার কারণে স্বল্প জ্ঞানের কারণে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আজকের পোস্ট এ আমি আপনাদের শেখাব একদম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আপনি একটি অটো গিয়ার গাড়ি চালাবেন। চলুন শুরু করা যাক!
![]() |
| "চিএঃ অটো গিয়ার গাড়ির প্যাডেল পরিচিতি" |
অটো গাড়ির প্যাডেল পরিচিতি
ম্যানুয়াল গাড়িতে তিনটা প্যাডেল থাকলেও অটো গিয়ার গাড়িতে পেডেল থাকে মাত্র দুইটি।
ডান পাশেরটি: এক্সিলারেটর (গাড়ি গতি বাড়াতে)।
বাম পাশেরটি: ব্রেক (গাড়ি থামাতে)। জরুরি টিপস: অটো গিয়ার গাড়িতে সবসময় শুধু ডান পা ব্যবহার করবেন। বাম পা সবসময় বিশ্রামে থাকবে। ভুলেও বাম পা দিয়ে ব্রেক চাপবেন না।"
![]() |
| "চিএঃ অটো গাড়ির গিয়ার মোড পরিচিতি" |
অটো গাড়ির গিয়ার লিভার পরিচিতি
অটো গিয়ার গাড়িতে প্রধানত ৫-৬টি মোড থাকে। চলুন এগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নেই
P (Park): গাড়ি পার্ক করে রাখার জন্য। এই মোডে চাকা লক থাকে। তাই আপনি যখন কোথাও গাড়ি বন্ধ অবস্থায় পার্কিং করে রাখবেন অথবা গাড়ি আর চালাবেন না দীর্ঘ সময়ের জন্য গাড়ি বন্ধ করে কোথাও নির্দিষ্ট স্থানে রাখবেন তখন অবশ্যই গিয়ার লিভার টি P মোডে রেখে দিবেন।
R (Reverse): গাড়ি পেছনের দিকে নেওয়ার জন্য। গাড়ি যখন পিছনের দিকে ঘোরানোর প্রয়োজন হবে তখন অবশ্যই এই R মোডে রেখে গাড়ি পেছনের দিকে ঘুরিয়ে নিবেন।
আরো পড়ুনঃ গাড়ির ড্যাশবোর্ড মিটার পরিচিতি
N (Neutral): গাড়ি যখন স্টার্টে থাকবে কিন্তু চলবে না (যেমন জ্যামে পড়লে এমত অবস্থায় গিয়ার লিভারটি N মোডে রাখবেন।)
D (Drive): গাড়ি সামনে চালানোর জন্য মূল গিয়ার। ম্যানুয়াল গিয়ার গাড়ি চালাতে যেমন ১২৩৪ বা ৫ গিয়ারে সামনের দিকে যেতে হয় ঠিক তেমনি অটো গিয়ার গাড়ি সামনের দিকে যাওয়ার জন্য D মোডে রেখে গাড়ি চালাতে হয়।
2 এবং 1 (বা L): এগুলো মূলত পাহাড়ি রাস্তা বা কাদার মধ্যে বেশি শক্তির প্রয়োজনে ব্যবহার করা হয়। যা অনেকটা ম্যানুয়াল গিয়ারের মত কাজ করে। আপনি যতই এক্সেলেটর ব্যবহার করেন না কেন বেশি স্পিডে গাড়ি যাবে না। অল্প স্পিডে বেশি শক্তি পাবে যা অনেক উঁচু বা কাদাযুক্ত রাস্তায় চলার জন্য উপযোগী।
![]() |
| "চিএঃ অটো গিয়ার গাড়ির ইগনিশন সিস্টেম" |
গাড়ি স্টার্ট করার নিয়ম
অটো গিয়ার গাড়ি স্টার্ট করার আগে নিশ্চিত করুন গিয়ার 'P' মোডে আছে কি না। আর ম্যানুয়াল গিয়ার যদি চালান তাহলে অবশ্যই দেখে নিবেন গিয়ার লিভার নিউট্রল (N) পজিশনে আছে কিনা।
ক) প্রথমে ব্রেক প্যাডেলে ডান পা দিয়ে চেপে ধরুন।খ) এবার চাবি ঘুরিয়ে বা পুশ বাটন চেপে ইঞ্জিন স্টার্ট দিন। (আগের পুরাতন মডেল গাড়ি গুলোতে সাধারণত ইঞ্জিন স্টার্ট করার জন্য ইগনিশন বা চাবি সিস্টেম থাকে। আর এখন নতুন যে মডেল গাড়িগুলো এসেছে সেগুলোতে পুশ বাটন এর মাধ্যমে ইন্জিন স্টার্ট করা হয়) সেই সাথে ড্যাশবোর্ডে কোনো ওয়ার্নিং লাইট জ্বলছে কি না অবশ্যই দেখে নিন।
অটো গাড়ি চালানোর নিয়ম
গাড়ি চালানোর জন্য এই ধাপগুলো অনুসরণ করুন
গ) ব্রেক চেপে ধরে গিয়ার লিভারটি 'D' মোডে আনুন।ঘ) হ্যান্ডব্রেক নামিয়ে দিন (যদি টেনে রাখা থাকে)।
আরো পড়ুনঃ গাড়ির ডাবল ইন্ডিকেটর ব্যবহারের সঠিক নিয়ম
ঙ) এবার ব্রেক থেকে আস্তে আস্তে পা তুলুন। দেখবেন গাড়ি নিজে নিজেই এগুতে শুরু করেছে। মনে রাখবেন ব্রেক থেকে পুরো পা এক বারে উঠিয়ে ফেলবেন না তাহলে গাড়িতে ঝাঁকুনি সৃষ্টি হবে কিংবা গাড়ি বন্ধ হয়েও যেতে পারে।চ) প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে এক্সিলারেটরে চাপ দিন।" আপনি একদমই নতুন হয়ে থাকলে গাড়ি যতটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক ততটুকুই আস্তে আস্তে এক্সেলেটর বাড়িয়ে নিন।
![]() |
| "চিএঃ অটো গিয়ার গাড়ির হ্যান্ড ব্রেক সিস্টেম" |
গাড়ি থামানো এবং পার্কিং
"গাড়ি থামানোর জন্য এক্সেলেটর থেকে পা উঠিয়ে ব্রেক চেপে ধরুন। অবশ্যই চেষ্টা করবেন আস্তে আস্তে ব্রেক ধরার জন্য কোন ভাবেই পুরো ব্রেক একবারে ধরবেন না। গাড়ি সম্পূর্ণ থামলে:
ক) গিয়ার 'P' মোডে নিন।খ) হ্যান্ডব্রেক টেনে দিন।
গ) ইঞ্জিন বন্ধ করুন।"
কিছু গুরুত্বপূর্ণ টিপস
"চলন্ত অবস্থায় কখনো গিয়ার পরিবর্তন (যেমন D থেকে R) করবেন না।
জ্যামে বেশিক্ষণ বসে থাকলে গিয়ার 'N' এ রাখতে পারেন।
সবসময় লুকিং গ্লাস খেয়াল রাখবেন।"
শেষ কথাঃ
মনে রাখবেন “একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না” তাই আপনি নতুন বা পুরাতন চালক হোন না কেন যখনই গাড়ি চালাবেন এই কথা মাথায় রেখে চালাবেন। কারণ একটি দুর্ঘটনা কখনোই শুধু তার জন্য ক্ষতি নয় কারণ একটি দুর্ঘটনা পুরো পরিবার এবং দেশ ও জাতির।
তাই যখনই আপনি গাড়ি চালাবেন অবশ্যই মহান আল্লাহর কাছে চাইবেন যেন দুর্ঘটনা ব্যতীত গন্তব্য স্থানে পৌঁছে যান। সে সাথে আপনি নিজেও অনেক সচেতন থেকে গাড়ি চালাবেন। আর নতুন নতুন আপডেট ড্রাইভিং সম্পর্কিত পোস্টগুলো পড়তে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।




