বাসায় গাড়ি ওয়াশ করার সঠিক নিয়ম
![]() |
| বাসায় গাড়ি ওয়াশ করার সঠিক নিয়ম |
গাড়ি পরিষ্কার রাখা কেবল সৌন্দর্যের বিষয় নয়, এটি গাড়ির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করার একটি অংশ। নিয়মিত ধুলোবালি ও কাদা জমে গাড়ির বডিতে মরিচা বা স্ক্র্যাচ পড়তে পারে। তাই সঠিক সরঞ্জাম ও সঠিক নিয়ম মেনে গাড়ি ওয়াশ করা অত্যন্ত জরুরি। আমরা অনেকেই শুধুমাত্র বাহিরে ওয়ার্কশপ বা সার্ভিসিং গুলো থেকে গাড়ি পরিষ্কার করে থাকি।
যা অনেকটা ব্যয়বহুল বলা চলে। আমরা একটু বুদ্ধি খাটিয়ে নিজের গাড়িটি কিন্তু অনায়াসে নিজেই বাসায় পরিষ্কার করতে পারি। চলুন জেনে নিই বাসায় গাড়ি ধোয়ার সহজ ও সঠিক উপায়। আমি গাড়ি ধোয়ার বিষয়টি ধাপে ধাপে পর্যায়ক্রমে বুঝিয়ে দেব তাই মনোযোগ সহাগের পোস্টটি সম্পন্ন পড়ুন।
আরো পড়ুনঃ অটো গিয়ার গাড়ি চালানোর নিয়ম
গাড়ি পরিষ্কার করার জন্য সঠিক স্থান নির্বাচন
গাড়ি ওয়াশ করার জন্য শুরুতেই একটি উপযুক্ত জায়গা বেছে নিতে হবে। আর স্থান নির্বাচন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন তার নিচে বুঝিয়ে দিচ্ছি।
ছায়াযুক্ত স্থান: সরাসরি কড়া রোদে গাড়ি ধোবেন না। রোদে পানি ও সাবান দ্রুত শুকিয়ে গিয়ে গাড়ির গায়ে সাদাটে দাগ ফেলে দিতে পারে। তাই কোনো গাছের নিচে বা শেড আছে এমন জায়গায় গাড়ি রাখুন।
সমতল জায়গা: গাড়িটি এমন সমতল জায়গায় রাখুন যেখানে পানি জমে থাকবে না এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো। আর জায়গাটি যেন কাদাযুক্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন।
আরো পড়ুনঃ গাড়ির ড্যাশবোর্ড মিটার পরিচিতি
গাড়ি পরিষ্কার করার জন্য পানির পর্যাপ্ত ব্যবস্থা
গাড়ি ধোয়ার জন্য পানির উৎস এবং গতি খুবই গুরুত্বপূর্ণ। আপনার সাধ্যমতে যে উৎস থেকে পানি ব্যবহার করে গাড়ি পরিষ্কার করতে পারবেন, সে পানির উৎসের ব্যবস্থা করবেন। নিচের কিছু উপায়ে পানির সাথে সহজে গাড়ি পরিষ্কার করতে পারেন।
হোসি পাইপ বা বালতি: যদি সম্ভব হয় একটি হোসি পাইপ ব্যবহার করুন, যাতে পানির প্রেশার দিয়ে চাকা ও নিচের কাদা পরিষ্কার করা যায়। পাইপ না থাকলে বড় বালতি ও মগ ব্যবহার করতে পারেন।
পানির তাপমাত্রা: সবসময় সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করুন। খুব গরম বা খুব ঠান্ডা পানি গাড়ির রং ও কাঁচের ক্ষতি করতে পারে।
স্প্রে মটর: সম্ভব হলে ছোট একটি মটর কিনে এর সাহায্যে পানি স্প্রে করে সহজে গাড়ি পরিষ্কার করতে পারেন।
![]() |
| বাসায় গাড়ি ওয়াশ করার সঠিক নিয়ম |
গাড়ি পরিষ্কার করার প্রয়োজনীয় সরঞ্জাম সমূহ
গাড়ি ভালো ভাবে পরিষ্কার করার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে। গাড়ি ধোয়ার আগে নিচের প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে নিন:
ক) কার ওয়াশ শ্যাম্পু (কখনই কাপড় কাচার সাবান বা লিকুইড ডিশ ওয়াশার ব্যবহার করবেন না, এতে রং নষ্ট হয়)।
খ) মাইক্রোফাইবার কাপড় বা নরম স্পঞ্জ।
গ) চাকা পরিষ্কার করার জন্য আলাদা ব্রাশ।
ঘ) দুই বালতি পানি (একটিতে সাবান পানি, অন্যটিতে শুধু পরিষ্কার পানি)।
ঙ) গ্লাস ক্লিনার।
চ) পুলিশ
আরো পড়ুনঃ গাড়ি রেডিয়েটরের কাজ ও রক্ষণাবেক্ষণের নিয়ম
গাড়ি পরিষ্কার সতর্কতা ও বিশেষ টিপস
বাসায় গাড়ি ওয়াশ করার সময় কিছু বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে:
ইঞ্জিনে পানি দেওয়া থেকে বিরত থাকুন: গাড়ির ইঞ্জিনের ভেতরে সরাসরি হাই-প্রেশার পানি দেবেন না। এতে ইলেকট্রিক সেন্সর বা তারের ক্ষতি হতে পারে।
উপর থেকে নিচে ধোয়া: সবসময় গাড়ির ছাদ থেকে শুরু করে নিচের দিকে পরিষ্কার করবেন। এতে ওপরের ময়লা নিচে নেমে আসবে এবং কাজ সহজ হবে।
কাঁচের যত্ন: উইন্ডশিল্ড বা জানালার কাঁচ পরিষ্কারের জন্য আলাদা গ্লাস ক্লিনার ব্যবহার করুন।
ভালোভাবে শুকানো: ধোয়া শেষ হলে ভেজা অবস্থায় গাড়ি ফেলে রাখবেন না। নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন যাতে পানির দাগ না পড়ে।
সাধারণ প্রশ্ন-উত্তর পর্ব (FAQ)
১. বাসায় গাড়ি ধোয়ার আগে কি করা উচিত?
গাড়ি ধুলো ঝাড়ুন, সূর্যের আলো এড়িয়ে ছায়ায় ধুয়ে ভাল হবে।
২. কি কি উপকরণ প্রয়োজন?
শ্যাম্পু, স্পঞ্জ/মাইক্রোফাইবার কাপড়, হোজ বা বালতি, চাকা ব্রাশ।
৩. ধোয়ার সঠিক ধাপ কী?
উপর থেকে পানি দিয়ে ধুতে হবে, শ্যাম্পু লাগিয়ে স্পঞ্জ দিয়ে পরিষ্কার, চাকা আলাদা ব্রাশ দিয়ে ধুতে হবে, শেষে পানি দিয়ে ধুয়ে মাইক্রোফাইবার কাপড়ে শুকানো।
৪. কোন ভুল এড়ানো উচিত?
সরাসরি রোদে ধোয়া, শক্ত ঘষা, ইঞ্জিন বা বৈদ্যুতিক অংশে পানি লাগানো।
৫. ধোয়া গাড়ি দীর্ঘদিন ভালো রাখার উপায়?
নিয়মিত ধোয়া, ওয়াক্সিং, স্ক্র্যাচ ঠিক করা, ছায়াযুক্ত জায়গায় পার্ক করা।
শেষ কথাঃ বাসায় গাড়ি ওয়াশ করার সঠিক নিয়ম মেনে চললে আপনার গাড়িটি বছরের পর বছর নতুন দেখাবে। এতে যেমন আপনার পরিশ্রম সার্থক হবে, তেমনি গাড়ির ভ্যালুও বজায় থাকবে। মাসে অন্তত দুইবার এই পদ্ধতিতে গাড়ি পরিষ্কার করার চেষ্টা করুন।

